দুর্ঘটনা কবলিত সিএনজি ও প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদরের ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.