Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : হামলাকারীকে ক্ষমা করে দেয়ার কথা বললেন ছুরিকাঘাতের শিকার হওয়া লন্ডন মসজিদের মুয়াজ্জিন রাফাত মাগলাদ।

বৃহস্পতিবার আসরের আজানের সময় তার ঘাড়ে ছুরি হামলা চালায় এক যুবক। এতে আহত হয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ।  খবর বিবিসি’র

জুমার নামাজের সময় মসজিদে ফিরে এসে তিনি বলেন, হামলাকারীর প্রতি আমার কোনো ঘৃণা নেই। তার জন্য আমার দুঃখ হচ্ছে।

হত্যাচেষ্টার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন হামলাকারী যুবক। মুসল্লিরা তাকে আ’টক করে পুলিশে সোপর্দ করেন।

রাফাত মাগলাদ বলেন, আমার কাছে মনে হয়েছে, কেউ আমাকে ইট দিয়ে আঘাত করেছে। আমি কেবল খেয়াল করলাম, আমার ঘাড় থেকে রক্ত ঝরছে। তারা আমাকে হাসপাতালে নিয়ে যান। সবকিছুই হঠাৎ করে ঘটেছে।

পিছন থেকে তাকে ছুরিকাঘাত করলে তিনি ফ্লোরে পড়ে যান। হামলায় আহত হওয়ার পরেও কেন তিনি এত তাড়াতাড়ি মসজিদে এসেছেন প্রশ্নে বললেন, শুক্রবারে জুমায় অংশ নেয়া তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ।

‘যদি আমি জুমায় না থাকতে পারি, তবে বড় কিছু আমি হারিয়ে ফেলবো। মুসলমান হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তবে এটাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে না স্কটল্যান্ড ইয়ার্ড। আর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.