আন্তর্জাতিক ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্লামেন্ট বরখাস্ত করার অনুমতি দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ব্রেক্সিট ডামাডোলে রানির কাছে ১০ সেপ্টেম্বর থেকে সংসদ বরখাস্ত করার অনুমতি চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ বিতর্ক উসকে সেই অনুমতি প্রদান করেছেন এলিজাবেথ৷ আর এমন ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তে বিক্ষোভ শুরু হয়েছে লন্ডনে।

Advertisement

আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার (ব্রেক্সিট) কথা ব্রিটেনের। তার আগে পার্লামেন্ট স্থগিত করে ‘চুক্তিবিহীন ব্রেক্সিটের’ বিরোধিতা কারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন বরিস বলে অভিযোগ। হাউস অফ কমন্স-এর স্পিকার জন বেরকও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ প্রথাগতভাবে, রাজনৈতিক বিতর্ক বা মন্তব্য করা থেকে বিরত থাকেন স্পিকার৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তে মুখ খুলেছেন তিনিও৷

উল্লেখ্য, যে কোনও মূল্যেই ইইউ ছেড়ে বেরতে তিনি বদ্ধপরিকর বলে আগেই জানিয়েছিলেন বরিস। ফলে চুক্তিহীন ব্রেক্সিটে যাতে বিরোধী এমপি-রা বাধা দিতে না পারেন, তাই এই সিদ্ধান্ত বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।

এ ব্যপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের দাবি, ব্রেক্সিটের সঙ্গে পার্লামেন্ট স্থগিতের কোনও সম্পর্ক নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google