যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে অবিশ্বাস্যভাবে দুর্বল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির অবস্থা এমন, যেন একজন ডাক্তার এসে বলছে—আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’

লাইফ সাপোর্টে ট্রাম্প

Advertisement

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবকে বোকামিপূর্ণ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘এ ধরনের প্রস্তাব কেউ গ্রহণ করবে না।’

এ সময় তিনি জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। গত মঙ্গলবার অভিযানটি শুরুর অল্প সময়ের মধ্যেই স্থগিত করা হয়েছিল।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘অনেকে জানতে চায়, আমার কোনো পরিকল্পনা আছে কি না। অবশ্যই আছে। আমার পরিকল্পনাই সবচেয়ে ভালো পরিকল্পনা।’

তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে। যদিও তাদের কিছু সক্ষমতা এখনো অবশিষ্ট আছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘একদিনের মধ্যেই সেটাও ধ্বংস করা সম্ভব।’

একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানি আলোচকরা বলেছেন ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনাগুলো থেকে পারমাণবিক ধুলা সরাতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। কারণ ইরানের কাছে সেই প্রযুক্তি নেই।

তিনি বলেন, ইরানে প্রবেশ করে কীভাবে ওই কাজ করা সম্ভব হবে, তা নিয়েও ভবিষ্যতে আরও আলোচনা প্রয়োজন।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাময়িকভাবে গ্যাস ট্যাক্স প্রত্যাহারের কথাও জানিয়েছেন ট্রাম্প। সিবিএস নিউজকে তিনি বলেন,
‘আমরা কিছু সময়ের জন্য গ্যাস ট্যাক্স তুলে দেব। পরে দাম কমে এলে আবার তা ধাপে ধাপে চালু করা হবে।’

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

তবে মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, গ্যাস ট্যাক্স স্থগিত করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে এবং এতে প্রতি সপ্তাহে ফেডারেল সরকারের প্রায় ৫০ কোটি ডলার রাজস্ব ক্ষতি হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.