আন্তর্জাতিক ডেস্ক: লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে।

Advertisement
পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খ্রিস্টানদের প্রার্থনা সমাবেশে এ দুর্ঘটনা ঘটে। লাইবেরিয়ায় ফুটবল মাঠে আয়োজিত এ ধরণের অনুষ্ঠান “ক্রুসেড” বলে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



