Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন ইনফ্লুয়েন্সার
বিনোদন

লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন ইনফ্লুয়েন্সার

By Md Eliasফেব্রুয়ারি 20, 20262 Mins Read

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামার আর কৃত্রিম সৌন্দর্যের আড়ালে আসল চেহারা লুকিয়ে রাখা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে এই ‌‘ফিল্টার’ বিড়ম্বনা এক চরম নাটকীয়তার জন্ম দিয়েছে। লাইভ স্ট্রিমিং চলাকালীন কারিগরি ত্রুটিতে বিউটি ফিল্টার সরে গিয়ে তার প্রকৃত চেহারা প্রকাশ পাওয়ায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি প্রায় ১ লাখ ৪০ হাজার (প্রায় দেড় লাখ) অনুসারী হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’

Advertisement

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী তার বসার ঘরে বেগুনি রঙের পোশাক পরে গান গেয়ে অনুসারীদের বিনোদন দিচ্ছিলেন। হঠাৎই কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত ‘বিউটি ফিল্টার’টি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে তার প্রকৃত রূপ—যা তার ফিল্টার করা ‘পেল বা প্লাস্টিক’ চেহারার চেয়ে অনেকটাই ভিন্ন। তার প্রকৃত ত্বক ছিল স্বাভাবিক এবং কিছুটা পরিপক্ব। যদিও কয়েক সেকেন্ড পরেই ফিল্টারটি আবার ফিরে আসে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

এই ঘটনার ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়। তবে অনুসারী কমলেও অনেক নেটিজেন কিন্তু ওই নারীর প্রকৃত চেহারার পক্ষেই কথা বলেছেন। অনেক ব্যবহারকারী অবাক হয়ে প্রশ্ন তুলেছেন, মানুষ কীভাবে ওই অবাস্তব ফিল্টার করা চেহারাকে আসল মনে করত।

অধিকাংশ নেটিজেনের মতে, ফিল্টার ছাড়া তাকে অনেক বেশি প্রাণবন্ত এবং সুন্দর লাগছিল। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, তাকে আসল চেহারায় অনেক বেশি চমৎকার দেখাচ্ছিল। ওই ভুতুড়ে ফিল্টারের চেয়ে এটাই সেরা। অন্যদিকে, অনেকে একে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়ে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

এই ঘটনাটি ২০১৯ সালের আলোচিত স্ট্রিমার ‘ইউর হাইনেস কিয়াও বিলুয়ো’-র কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় কিয়াও বিলুয়ো নিজের ‘মিষ্টি কণ্ঠ’ এবং তরুণী লুক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু কারিগরি ত্রুটিতে ফিল্টার সরে গেলে দেখা যায় তিনি আসলে একজন ৫৮ বছর বয়সী নারী। সেই ঘটনাটি চীনে লাইভ স্ট্রিমিং জগতের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল।

খুলনা-বরিশাল-রাজশাহীকে আওয়ামীলীগ বিদেশের মতো করে ফেলেছে: রুমিন ফারহানা

সাম্প্রতিক এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলেও, ওই নারীর সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। এমনকি সত্যিই তিনি ১ লাখ ৪০ হাজার অনুসারী হারিয়েছেন কি না, তার কোনো দাফতরিক প্রমাণ মেলেনি। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি অনুসারী বাড়াতে বা স্রেফ আলোচনার কেন্দ্রে আসার জন্য কোনো সাজানো নাটকও হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

জুন 9, 2026
শ্রীলেখা

১০ বছর ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ছিলাম, বিস্ফোরক পোস্ট শ্রীলেখার

জুন 9, 2026
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

মালিকের পর মিমের ‘লাইফলাইন’

জুন 9, 2026
Latest News
সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

শ্রীলেখা

১০ বছর ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ছিলাম, বিস্ফোরক পোস্ট শ্রীলেখার

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

মালিকের পর মিমের ‘লাইফলাইন’

অভিনেত্রী জেনিফার উইংগেট

সত্যিই কি ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

হি-ম্যান

নব্বই দশকের নস্ট্যালজিয়ায় কেন্দ্র করে হি-ম্যানের প্রত্যাবর্তন

শ্রীলেখা

টালিউডে ১০ বছরের নিষেধাজ্ঞার অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীলেখা

শাবনূর পূর্ণিমা

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

অভিনেত্রী প্রিয়া বাপট

বারবার চুমু খেতে থাকেন অভিনেতা, মুখ খুললেন নায়িকা

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

নতুন খবর দিলেন অভিনেত্রী মিম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa