Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লাদাখের ১০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন
আন্তর্জাতিক

লাদাখের ১০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন

By Saiful Islamসেপ্টেম্বর 3, 20202 Mins Read

লাদাখের ১০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) আশপাশে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে আছে। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু খবর দিয়েছে।

হিন্দু বলছে, চলতি বছরের এপ্রিল-মে থেকেই চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে সৈন্য সমাবেশ এবং সামরিক উপস্থিতির মাধ্যমে শক্তি মজবুত করছে। গত ১৫ জুন লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারের আর্মির (পিএলএ) সৈন্যদের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়।

দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, দেপসাং সমতল এলাকা থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে পরিকল্পিতভাবে সৈন্য সমাবেশ করেছে চীন। এই কর্মকর্তা বলেন, দেপসাং সমভূমির টহল পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। এই এলাকা পরিমাণ প্রায় ৯০০ বর্গ কিলোমিটার হতে পারে ধারণা করছে ভারত।

তিনি বলেন, গালওয়ান উপত্যকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার এবং হট স্প্রিংস এলাকায় ১২ বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে আছে। প্যাংগং সো লেকের কাছে ৬৫ বর্গ কিলোমিটার এবং চুশুলে ২০ বর্গ কিলোমিটার চীনের নিয়ন্ত্রণে আছে।

দ্য হিন্দু বলছে, প্যাংগং সো লেকের কাছে ফিঙ্গার ৪ থেকে ৮ নিয়ন্ত্রণে নিয়েছে চীনের সামরিক বাহিনী। ফিঙ্গার ৪ থেকে ৮ এর পার্বত্য এই এলাকার পরিমাণ প্রায় ৮ কিলোমিটার।

গত কয়েক মাস ধরে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় আলোচনা সত্ত্বেও চীন সীমান্তের এই উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। গত ৫ জুলাই দুই দেশের বিশেষ প্রতিনিধি; চীনের ওয়াং ই এবং ভারতের অজিত দোভাল সীমান্ত বিরোধের সমাধানের উপায় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

তারপর সেখানে উভয় দেশের সামরিক বাহিনী আংশিক পিছু হটলেও গত কয়েকদিন ধরে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লাদাখের বিতর্কিত এলাকার মালিকানা নিয়ে গত মে মাস থেকে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশির মাঝে উত্তেজনা তৈরি হয়। এই সীমান্তের বিভিন্ন এলাকা নিজেদের বলে উভয় দেশই দাবি করে থাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa