
কেউ কেই এই গোলাকার বৃত্তটিকে ‘এলিয়েনের আগমণ’ হিসেবে দেখছেন, কাউবা আবার এটিকে ‘অশুভ মেঘ’ বলে প্রচার করছেন। রহস্যময় গোলাকার বৃত্তটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন নেটিজেনরা।
জানা যায়, সম্প্রতি পাকিস্তানের লাহোরের আকাশে একটি কালো রঙের গোলাকার বৃত্ত ভাসতে দেখা যায়। অনেকে সেই দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। আর কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেসব ভিডিও।
আকাশে অদ্ভুত গোলাকার কিছু ভাসার ভিডিও টুইট করে একজন লেখেন, ‘এখানে এলিয়েনের আগমন ঘটেছে’। আরেকজন লেখেন, পুরো লাহোর একটি গোলাকার ধোঁয়ার রিংয়ে ছেয়ে গেছে।
অনেকে আবার এই রহস্যময় গোলাকার বৃত্ত নিয়ে মজা করে লেখেন, ‘মেরে পাস তুম হো (আমার কাছে তুমি আছে) এর শেষ পর্ব দেখার জন্য এলিয়েনরা এসেছে, এলিয়েনের আগমন উপলক্ষ্যে মনে হয় এক সপ্তাহ ছুটি পাওয়া যাবে।
তবে নেটিজেনদের মতে, আকাশে কালো রঙের এমন গোলাকার বস্তুর দৃশ্য এবারই প্রথম নয়, এর আগেও আকাশে এমন দৃশ্য দেখা গেছে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম এমবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছর কাজাকাস্তানের একটি গ্রামে এমন গোলকার কিছু দেখা গিয়েছিলো। সেখানকার এক স্কুল শিক্ষার্থী প্রথম দৃশ্যটি দেখে এবং সবাইকে জানায়। পরে জানা যায়, ওই গ্রামের কাছে একটি এলাকায় আতশবাজির পরীক্ষা চালানোর ফলে এমন গোলাকার ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়েছে।
আরো কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, বাড়ি বা কারখানায় গোলাকার কোন পথে বিস্ফোরণ ঘটানো হলে এমন কালো বৃত্তাকার কুণ্ডলী দেখা যায়।ৱ
They are here. #Lahore #Aliens pic.twitter.com/OfWPG20Il9
— Red on Red (@RavensLaire) January 21, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



