আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ট্রলার ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সংশ্লিষ্টদের।

লিবিয়ার ভূমধ্যসাগরে ক্রমাগত মৃত্যু, ফের ৩৫ জনের প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

শনিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইএমও)এক টুইটে বিষয়ে জানিয়েছে। খবর আল-জাজিরার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশরাই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।

উল্লেখ্য, আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের জন্য লিবিয়ার সাবরাথা শহরটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট।

আইওএম জানিয়েছে, তারা সমুদ্র থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তাদের ধারণা নিখোঁজদের সবাই এরইমধ্যেই মারা গিয়েছেন।

আইএমও আরও জানিয়েছে, শুক্রবার কাঠের তৈরি ওই ট্রলারটি ঠিক কি কারণে ডুবে গিয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইএমও এক টুইটে এই ট্রলারবডুবি প্রসঙ্গে জানিয়েছে, ‘ভূমধ্যসাগরে ক্রমাগত প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা বলে মনে করে উচিত নয়। নিষ্ক্রিয়তার কারণে মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও বলেছে, ‘এই অঞ্চলে অভিবাসীদের আরো মৃত্যু ও দুর্ভোগ বন্ধ করতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান প্রয়োজন এবং দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ জরুরিভাবে প্রয়োজন।’

আইএমও-এর হিসাব অনুসারে গত সপ্তাহে লিবিয়ার উপকূলে অন্তত ৫৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বিয়েতে মেয়ের জামাইকে যে দামি উপহার দিলেন আলিয়ার মা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.