252

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এয়ার কানাডার ফ্লাইটগুলোতে এখন থেকে যাত্রীদের অভিবাদন জানানোর জন্য আর বলা হবে না ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ অথবা ‘ম্যাডাম এবং স্যার’।

বছরের পর বছর ধরে ফ্লাইট ক্রু-হোস্টেজরা এতদিন যাত্রীদের যেভাবে বিমানের সিটে বসার পর অভিবাদন দিয়ে আসছিলেন, এখন এই নিয়মটা এয়ার কানাডার ফ্লাইটগুলোতে থাকছে না।

এখন থেকে ফ্লাইট কর্মীরা যাত্রীদের কোন সুনির্দিষ্ট লিঙ্গে সম্বোধন করবেন না, কারণ সংস্থাটি সবাইকে অভিবাদন করবেন ‘এভরিবডি’ অথবা ‘টাউট লে ম্যান্ডে’ বলে।

এয়ার কানাডার এক মুখপাত্র ইমেইল বার্তায় জানান, আমরা আমাদের ফ্লাইটগুলোকে আধুনিক করার জন্য লিঙ্গের সুনির্দিষ্ট ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছি। তবে এখনও ফ্লাইটগুলোতে সংশোধনের নির্দেশিকা পাঠানো হয়নি।

যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ এবং সহজ করার জন্য এয়ার কানাডার পুরো পরিবার কঠোর পরিশ্রম করে থাকেন বলেও জানানো হয়েছে মেইলে।

এয়ার কানাডা হল কানাডার জাতীয় এবং বৃহত্তম বিমানসংস্থা৷ ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বিমানসংস্থাটি পৃথিবীর ১৮২টি গন্তব্যে যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে৷ সংস্থাটি পৃথিবীর অষ্টম বৃহত্তম যাত্রীবাহী বিমানসংস্থা এবং স্টার এলায়েন্স এর একজন প্রতিষ্ঠাতা সদস্য৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.