আন্তর্জাতিক ডেস্ক : পুয়ের্তোরিকোর উত্তরপশ্চিম উপকূলে সোমবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।

x

Advertisement
সংস্থা আরো জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ২৩মিনিটে সান অ্যান্টোনিও’র ৬২ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

২০১০ সালে হাইতিতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আড়াই লাখের বেশি লোক প্রাণ হারায় এবং দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০।

সূত্র : এএফপি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google