বিশ্বের সর্ববৃহৎ মুসলিম-প্রধান দেশ ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার দেশটির উত্তর মালুকু প্রদেশের তোবেলো উপকূলের কাছে এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।
ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবুও হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
কেন্দ্রস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের এক বাসিন্দা জানান, রাস্তার পাশের একটি দোকানে বসে কফি পান করার সময় হঠাৎ তার চেয়ার দুলতে শুরু করে। আগের ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ফলে দেশটিতে এমন প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়। তবে প্রতিটি ভূমিকম্পই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



