
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। তবে সেখানেও হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ইরান-তুরস্কের এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। গত মাসে তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪০ জন প্রাণ হারান। একই মাসে ইরানে আঘাত হেনেছিল আরও একটি ভূমিকম্প। এতে বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



