Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news শপথ নেওয়ার পর প্রথম ঘোষণায় চমক দিলেন বিজয়
Bangladesh breaking news আন্তর্জাতিক ওপার বাংলা

শপথ নেওয়ার পর প্রথম ঘোষণায় চমক দিলেন বিজয়

By Tarek Hasanমে 10, 20262 Mins Read

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তিনি। সিনেমার অ্যাকশন সিনে যেমন তার চমক থাকে, এবার তেমনই চমক দেখালেন বাস্তব জীবনে। সিনেমার রঙিন পর্দা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। দুই বছর আগে দল গঠন করে দীর্ঘ প্রায় ছয় দশকের ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়েছেন।

থালাপতি

Advertisement

অবশেষে রবিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর যোসেফ (থালাপতি) বিজয়।

তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম আদেশেই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মাদক সমস্যা মোকাবিলার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি হেল্পলাইনসহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোতে পূর্ণ মনোযোগ রাখব। কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।

বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।

কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিজয় বলেন, ডিএমকে রাজ্যের কোষাগার খালি করেছে। আমরা ১০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা জনগণের তহবিল থেকে এক পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।

‘ধর্মনিরপেক্ষ, সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগের’ প্রতিশ্রুতি দিয়ে বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীণ চক্রবর্তী, বামদের ‘মা বেবি’ এবং সকল মিত্রকে ধন্যবাদ জানান। তামিলনাড়ুতে তার দলের সরকার গঠন নিয়ে প্রায় এক সপ্তাহব্যাপী অনিশ্চয়তার পর বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। বিধানসভা নির্বাচনের পর দলটি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও ২৩৪ সদস্যের বিধানসভায় ১১৮ আসনের কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুনঃ

মা দিবসে আবেগঘন পোস্ট ফারিয়ার, জানালেন জীবনের দুই ‘মা’র গল্প

এরপর টিভিকে পাঁচটি আসন থাকা কংগ্রেস ও দুটি করে আসন থাকা সিপিআই ও সিপিআই(এম)-এর সমর্থন লাভ করে। শনিবার পর্যন্ত চলা এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটে সন্ধ্যায়। কারণ দুজন করে বিধায়ক থাকা ভিসিকে ও আইইউএমএল তাকে সমর্থন জানায়। ফলে টিভিকে-নেতৃত্বাধীন জোটের সদস্য সংখ্যা ১২০-এ পৌঁছায়। এখন বিজয়ের সামনে পরবর্তী বড় চ্যালেঞ্জ হলো বিধানসভায় আস্থা ভোটে পাস করা। ১৩ মে’র আগেই তাকে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

নবম পে স্কেল

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় জানা গেল

ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa