
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তন্নী তার বাবার বাড়িতে বিষপান করেন। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃ’ত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, ৯ মাস পূর্বে শ্রীরূপ মজুমদারের সঙ্গে তন্নী রানীর বিয়ে হয়। বুধবার রাতে তন্নী তার শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে পিতার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে তার তুমুল বাক-বিতণ্ডা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তন্নী বিষ পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর ওইদিন দুপুর ২টায় তার মৃ’ত্যু হয়।
তবে কী ঘটনা নিয়ে পিতার বাড়ির লোকজনের সঙ্গে তন্নীর বাক-বিতণ্ডা হয়েছে তা জানা যায়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃ’ত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



