Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা শাখার উপ-সচিব মারুফুর রশিদ খান স্বাক্ষরিত চিঠিতে এ হাসপাতালসহ ৪টি হাসপাতালকে কোভিড-১৯ ডেলিকেটেড ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান।

চিঠিতে উল্লেখ হয়, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সম্মতিক্রমে ৪টি হাসপাতালকে কোভিড-১৯  ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো।’

ঘোষিত হাসপাতালগুলো হলো—ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

ডা. মো. খলিলুর রহমান জানান, গতকাল হাসপাতালকে কারোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার থেকেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে। হাসপাতালে যে সব রোগী আছেন তাদের ছুটি দিয়ে, ভর্তির প্রয়োজনে হলে অন্য হাসপাতালে শিফট করা হবে। হাসতালের আউডোর বন্ধ রাখা হবে। প্রযোজনীয় সরঞ্জাম রেডি করার পরই করোনা হাসপাতালে কার্যক্রম শুরু হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google