
শাবানার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোবাধ্যায়। শনিবার মোদি তার টুইটারে লেখেন, ‘শাবানাজির দুর্ঘটনার সংবাদ খুবই পীড়াদায়ক। তার সুস্থতা কামনা করছি।’ মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দুর্ঘটনার কথা শুনলাম। শাবানার দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’
এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। তিনি টুইটারে লেখেন, ‘শাবানা আজমি আহত। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
ভারতীয় সংবাদ সংস্থার খবর, শনিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর নামক স্থানে একটি দ্রুতগতির ট্রাক অভিনেত্রী শাবানা আজমি ও তার স্বামী জাভেদ আখতারকে বহনকারী গাড়িটিকে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হন শাবানা। তাদের গাড়ির সামনের অংশ দুমড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



