Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শাশুড়ির থেকে ৫৩ বছরের বড় অনজু রানী
খুলনা বিভাগীয় সংবাদ

শাশুড়ির থেকে ৫৩ বছরের বড় অনজু রানী

By Tarek HasanSeptember 18, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : শাশুড়ির থেকে ৫৩ বছর আর মায়ের থেকে ৪৮ বছরের বড় মেহেরপুরের অনজু রানী হালদার। ভোটার আইডি কার্ড অনুযায়ী, তার বর্তমান বয়স ১০৫ বছর। এই সমস্যার কারণে সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্জিত হচ্ছেন অনজু রানী হালদার।

অনজু রানী

Advertisement

অভাবের সংসারে চেষ্টা করেও পাননি ছোট শিশুর শিশু ভাতাও। ফলে অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছে পরিবারের সদস্যরা। এদিকে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা নির্বাচন কর্মকর্তা।

অনজু রানী হালদার। জন্ম নিবন্ধন অনুযায়ী, তার জন্ম তারিখ ০১ জানুয়ারি ১৯৯৪। অথচ ভোটার আইডি কার্ডে তার জন্ম তারিখ ১০ মে ১৯১৯ সাল। ভোটার কার্ড অনুযায়ী, তার বর্তমান বয়স ১০৫ বছর ৩ মাস। তার শ্বাশুড়ি করুনা হালদারের জন্ম তারিখ ১ জানুয়ারী ১৯৭২। তার বর্তমান বয়স ৫২ বছর ৮ মাস। অনজু রানী হালদার তার শাশুড়ির থেকে ৫৩ বছরের বড়। ভোটার আইডি কার্ড অনুযায়ী, অনজু রানী হালদারের মা ভানুমতি বিশ্বাসের জন্ম তারিখ ২ মার্চ ১৯৬৭ সালে। তার বর্তমান বয়স ৫৭ বছর। অনজু রানী হালদার তার মায়ের থেকেও ৪৮ বছরের বড়। ঘটনাটি মেহেরপুর শহরের হালদার পাড়ার। এমন ঘটনায় হতবিম্ব এলাকাবাসী। শাশুড়ি কিংবা মায়ের থেকে কীভাবে বড় হয় মেয়ে ? আনজু রানী হালদার মাগুড়া জেলার বিশ্বনাথ কুমার বিশ্বাসের মেয়ে। বিয়ে হয় মেহেরপুর শহরের হালদার পাড়ার সুকুমার হালদারের সঙ্গে।

নির্বাচন অফিসের তথ্য মতে, ২০১২ সালে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেন অনজু রানী হালদার। স্মার্ট কার্ড পান ২০১৭ সালে। করোনার সময় টিকা দেওয়ার জন্য আনতে যান ভোটার আইডি কার্ড। এরপর দেখতে পান এই ভুল। সেদিন থেকেই ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য ঘুরেছেন বিভিন্ন দ্বারে দ্বারে। কিন্তু কোন সমাধান পান নি তিনি। হতাশায় ছেড়ে দিয়েছেন সব আশা। অভাবের সংসারে সকল নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

অনজু রানী হালদারের শ্বাশুড়ি করুনা হালদার বলেন, কোন কাজই এখন ভোটার আইডি কার্ড ছাড়া হচ্ছে না। অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। ছোট বাচ্চার শিশু ভাতাও পাওয়া যায় নি এই সমস্যার কারণে। আর আমার থেকে আমার বৌমার বয়স বড় এটা কি হয়। আমাদের এই সমস্যা সমাধানের জন্য দাবি জানাচ্ছি।

সাবেক জনপ্রতিনিধি ও এলাকাবাসী বলেন, যখন ভোটার আইডি কার্ডের তথ্য নেওয়ার জন্য ফরম পূরণ করা হয় তখন যে কোন ভাবে হয়তো ভুল হয়েছে। তারা যেহেতু শিক্ষিত না তাই তারাও হয়তো বুঝতে পারে নি। এই ভুলের সঙ্গে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এলাকার অনেকেরই এমন ভুল আছে। অনেকে ঘুরে ঘুরেও কোন সমাধান পান না তারা।

অনজু রানী হালদার বলেন, আমি তো শিক্ষিত না। তাই আমি কিছুই বুঝতে পারি নি। যখন এই সমস্য দেখতে পেলাম তখন থেকে বিভিন্ন লোকের কাছে পৌরসভার মেম্বারের কাছে গিয়েছি। তারা শুধু বলেছে ঠিক হতেও পারে আবার নাও হতে পারে। কয়েকজন আমার কাছ থেকে টাকাও নিয়েছে। কিন্তু কোন কাজ করে দেয় নি। কোথায় যেতে হবে আমরা তো জানি না । তাই আজও সমস্যার সমাধান হয় নি। এই সমস্যার কারণে কোন সুযোগ সুবিধাও পাই না। তাই আমার সমস্যার সমাধানের জন্য দাবি জানাচ্ছি।

পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহ বলেন, বিষয়টি আমি দেখেছি। যখন ফরম পূরণ করা হয়েছে সেখানেই ভুল আছে। কোন চিন্তার বিষয় নেই। অনলাইনে আবেদন করলে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।-জনকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa