
তখনই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি বজলুর রহমান। তিনি জানান, তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। গত কয়েক দিন ধরে তাকে গ্রেফতারের জন্য সাতক্ষীরার আইনশৃংখলা বাহিনী বিভিন্ন স্থানে হানা দিয়ে আসছিল। সাহেদ কোমরপুর সীমন্তে একটি চিংড়ি ঘেরের বাসায় অবস্থান করছিল বলে র্যাবের কাছে খবর ছিল।
র্যাব কমান্ডার আরও জানান, সকালে শাহেদ করিমকে নিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। পরে সকাল ৮টার দিকে র্যাবের হেলিক্যাপ্টার যোগে শাহেদ করিমকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



