Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে : প্রতিমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 1, 2021Updated:January 1, 20212 Mins Read
ফরহাদ হোসেন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধকল্পে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে।

আজ মেহেরপুরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের আচরণ প্রভৃতি কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হয় । এজন্য শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতি আনন্দময় করতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশে যাতে শিক্ষার্থীরা আনন্দ পায় সেজন্য বিদ্যালয়ের ভবন, আঙিনাসমূহ আকর্ষণীয় করতে হবে।

তিনি আরো বলেন, শিশুরা পড়ালেখায় পিছিয়ে থাকলে বা অমনোযোগী হলে তাদেরকে ভর্ৎসনা করা থেকে বিরত থাকতে হবে। এতে তাদের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদেরকে আনন্দের সাথে শিক্ষা প্রদান করতে হবে।

ফরহাদ হোসেন বলেন, শিক্ষকদের আচরণ দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে থাকে। তাই শিক্ষার্থীদের সামনে প্রতিটি শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। শিশুরা যা দেখে, সেটাই অনুকরণ করে । তাই, তাদের সামনে কারো সাথে দুর্ব্যবহার করা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতকে আরো উন্নত করতে বর্তমান সরকার এই খাতে গুরুত্ব দিয়েছে। শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই করোনা পরিস্থিতির মাঝেও যথাসময়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই বিতরণ করা হচ্ছে। যা শিক্ষাখাতকে উন্নত করতে বর্তমান সরকারের আন্তরিকতার প্রকাশ। কেউ যাতে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথকভাবে পাঠ্য বই ছাপানো হয়েছে।

তিনি বলেন, শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে। এজন্য পাঠ্যক্রমের পাশাপাশি মননশীল বই পড়তে উৎসাহ দিতে হবে। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিভিন্ন সূজনশীল কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মেহেরপুরকে শিক্ষাক্ষেত্রে মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও আন্তরিকভাবে কাজ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মেহেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী এরপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa