
সংগঠনটির নেতা পিঙ্কি চৌধুরী দাবি করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিন্দু-বিরোধী চিন্তাভাবনাকে প্রশ্রয় দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দেশ ও জাতীয়তা বিরোধী তৎপরতার জন্য এ হামলা চালানো হয় বলে জানায় সংগঠনটি।
গেল রোববার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ভারত। হামলার তীব্র নিন্দা জানান দেশটির বিরোধী দলের নেতারা। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করলেও কারো নাম উল্লেখ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



