
গত সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রবিবারের জমায়েত ছিল ঐতিহাসিক। সম্প্রতি উত্তর সার্বিয়ার নভি সাদ স্টেশনের একটি ছাদ ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়।
অভিযোগ ওঠে, দুর্নীতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। এর পরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার কয়েক জনকে গ্রেফতারও করেছে।
দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছিলেন, তিনি মোটেও চিন্তিত না এই আন্দোলন নিয়ে। তার বিরোধীরাই এই আন্দোলনের পেছনে রয়েছে। কিন্তু রবিবারের বিক্ষোভ দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



