আন্তর্জাতিক ডেস্ক : মা*দক খাইয়ে শিক্ষিকাকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সংশ্লিষ্ট ওই স্কুলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে।খোদ স্কুলের মধ্যেই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটিয়েছেন ওই প্রিন্সিপাল।

Advertisement
ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দিল্লি। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেফ*তার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লির জাসোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত প্রিন্সিপালকেও।

ওই শিক্ষিকা পুলিশকে জানিয়েছেন, ২০১৭ সালের জুন মাসে প্রথম প্রিন্সিপালের হাতে হেনস্তার স্বীকার হয়েছিলেন তিনি।স্কুল শেষ হওয়ার পর বাড়তি ক্লাস নেওয়ার কথা বলে ডেকে এনে অভব্য ব্যবহার করেছিলেন তার সঙ্গে। পরে তাকে নিজের অফিসে ডেকে নিয়ে যান প্রিন্সিপাল। এখানেই শেষ নয়, মাদ*ক মেশানো পানীয় খাইয়ে ধ*র্ষণ করা হয় বলেও প্রিন্সিপালের বিরুদ্ধে মা*রাত্মক অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। শুধু তাই পুলিশকে তিনি জানিয়েছেন যে, পুরো ঘটনার ভিডিও করে রাখা হয়। কাউকে কিছু জানালে ভিডিও ভাইরাল করে দেবেন বলে হুমকি দেন।

এদিকে শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রে*ফতার করা হয় ওই প্রিন্সিপালকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।দিল্লির সরিতা বিহার থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

দিল্লির বুকে লাগাতার ধ*র্ষণের ঘটনা ঘটছে। প্রতিবাদ ও নিন্দার ঝড় সত্ত্বেও দিল্লিতে ধ*র্ষণের ঘটনায় শেষ নেই। বারবার এই ঘটনার জন্যে সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। নেই কোনও দৃষ্টান্ত মূলক শাস্তি। আর যার কারণে বারবার ধ*র্ষণের মতো ঘটনা দিল্লির বুকে ঘটছে বলেই মনে করছেন সাধারণ মানুষের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google