Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 14, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, উন্নত, সমৃদ্ধ ও শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে। খবর ইউএনবি’র।

শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা নীতি ২০১৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় কর্মশালায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রমমুক্ত শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জনসচেতনতার পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের মাধ্যমে এক লাখ শিশুকে টার্গেট করে ছয় মাসের অনানুষ্ঠানিক শিক্ষা এবং চার মাসের প্রশিক্ষণ দিয়ে শিশুশ্রম হতে প্রত্যাহার করা হবে। এ এক লাখ শিশুর বাবা-মাকে প্রতিমাসে এক হাজার এবং প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের জন্য এককালীন ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।

প্রতিমন্ত্রী ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের বাবা-মা এবং কারখানার মালিকদের উদ্দেশে বলেন, ‘ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দিয়ে তাদের আলোকিত ভবিষ্যত নষ্ট করবেন না।’ প্রতিমন্ত্রী গৃহকর্মীদের বিষয়ে মানবিক হওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় জানানো হয়, সরকার ঘোষিত ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ১১টি খাতকে শিগগিরই শিশুশ্রমমুক্ত ঘোষণা করতে কাজ করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে খুলনা বিভাগের ৫৯টি উজেলার মধ্যে ৫০টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া খুলনা জেলায় শিশুশ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানানো হয় অনুষ্ঠানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa