Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শিডিউল ঠিক রাখার অনুরোধ নেপোলির প্রবাসীদের
জাতীয়

শিডিউল ঠিক রাখার অনুরোধ নেপোলির প্রবাসীদের

By Bhuiyan Md TomalMarch 30, 20242 Mins Read

শিডিউল ঠিক রাখার অনুরোধ নেপোলির প্রবাসীদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা রুটে চালু হওয়া ফ্লাইটের শিডিউল (সময়সূচি) ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন ইতালির নেপোলি শহরের বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেছেন, সময়সূচি ঠিক রেখে সর্বোচ্চ যাত্রীসেবা ঠিক রাখতে পারলে এই রুটে বিমানের ফ্লাইট জনপ্রিয় হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন রুটের বিষয়ে তথ্য দিতে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি নেতাদের সঙ্গে কর্মকর্তারা মতবিনিময় করে চলেছেন। ২৯ মার্চ শুক্রবার নেপোলি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচার উপলক্ষে নেপোলি শহরের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

নেপোলি সেন্টারের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সেলিম খান কালবেলাকে বলেন, তারা কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। কষ্টার্জিত এই মুদ্রার সবটুকু বাংলাদেশে পাঠাতে চান তারা। সেক্ষেত্রে ঢাকা টু রোম রুটে নতুন চালু হওয়া বিমানে যাতায়াত করলে দেশে যাবে টাকা। এক্ষেত্রে বিমানকে প্রবাসী যাত্রীদের বিষয়ে আন্তরিক হতে হবে। শিডিউল ঠিক রেখে ফ্লাইট চালাতে হবে। তাহলেই প্রবাসীরা বিমানের ফ্লাইটে যাতায়াত করতে আগ্রহী হবেন।

নেপোলি পম্পে এলাকার প্রবাসী নুরুল হক বলেন, তারা চান বাংলাদেশের পতাকাবাহী বিমানে যাতায়াত করতে। সেক্ষেত্রে বিমানকে আন্তর্জাতিক ফ্লাইটে অন্যান্য এয়ারলাইন্সের মতোই যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। তাহলে প্রবাসীরাও আগ্রহী হয়ে উঠবেন।

বিমান কর্মকর্তারা প্রবাসীদের কথা ধৈর্যসহকারে শোনেন। তাদের আশ্বস্ত করা হয় যে, ফ্লাইটে সর্বোচ্চ সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন। নির্ধারিত সময়েই ফ্লাইটগুলো পরিচালিত হবে। নিয়মকানুন এবং যাত্রীসেবায় তারা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মান বজায় রেখে সর্বোচ্চটা দিচ্ছেন।

তারা বলছেন, বিমানের ঢাকা-রোম ফ্লাইট সরাসরি হওয়ায় যাত্রীদের ট্রানজিট ভোগান্তিতে পড়তে হবে না। আগে ট্রানজিটের কারণে ১৫ থেকে ১৬ ঘণ্টা লাগত দেশে যেতে। কিন্তু বিমান সরাসরি ফ্লাইট চালু করায় মাত্র সাড়ে ৯ ঘণ্টা থেকে ১০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যাবে।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের এমপি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের যাত্রী বাড়ানো এবং প্রচারের জন্য প্রবাসীদের কাছে বিশেষ অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জনসংযোগ করা হয়, তাদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়।

এ সময় প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত। তারা আরও জানান যে, নেপোলির প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার বিষয়ে নিজ নিজ স্থান থেকে প্রবাসীদের উৎসাহী করবেন।

শেষ দিনে ট্রেনের টিকিট পেতে তিন কোটি হিট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa