Advertisement
শেখ মানিক : নরসিংদীর শিবপুরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে প্রস্তৃতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে ভ্যাকসিন সংরক্ষণের জন্য ফ্রিজ প্রদান করা হয়েছে। বুধবার (৪ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ মাঠে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ২০টি ফ্রিজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এর নিকট হস্তান্তর করেন।

এসময় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, টিকা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আমরা উপজেলা পরিষদের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রগুলোতে টিকা সংরক্ষণের জন্য ফ্রিজ প্রদান করেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খানের নির্দেশনায় ইউনিয়নগুলোতে ফ্রিজ প্রদানসহ প্রচার প্রচারনা, টিকা কেন্দ্রগুলোতে নিরাপত্তা, স্বেচ্ছাসেবক টিম, তালিকাসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে করোনা টিকা প্রদান সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা টিকা, ইপিআই টিকা ও জরুরী ঔষধপত্র সংরক্ষণের জন্য ইউনিয়ন ভিত্তিক ফ্রিজ দেওয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা প্রকৌশলী আফির হোসেন ভূঞা প্রমুখ।
আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী (ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.