
শেখ মানিক, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শিবপুরের শাষপুরে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের সম্মেলন কক্ষে শতাধিক বিভিন্ন পেশা শ্রেনী মানুষের অংশ গ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাছুম। নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক এনামুল হক প্রমুখ।
এছাড়া সেমিনারে শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ ৮জন সাংবাদিক, উপজেলার ৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও গ্রামপুলিশের সদস্যরা অংশ গ্রহন করেছে। সেমিনারে অটোমোটিভ এর চীফ ইন্সট্রাক্টর আবদুল হান্নান মোল্লাহ, হাউজ কিপিং এর ইনচার্জ সোহাগ ভূইয়া, বদিউজ্জামান আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



