Advertisement
শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আনোয়ার হোসেন ভূইয়ার ১৩ তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আনোয়ার হোসেন ভূইয়া স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক নিজ বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। মরহুম আনোয়ার হোসেন ভূইয়া স্মৃতি সংসদের সভাপতি ও চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরাম নরসিংদী জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. দেলোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান, নরসিংদী জেলা পিবিআই এসপি এনায়েত হোসেন মান্না, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাজহারুল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য ফজলুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাসুদ আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মোল্লা, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, শিবপুর শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার, মরহুম আনোয়ার হোসেন ভূইয়ার ছোট ভাই আমানুল্লাহ আমান সহ যোশর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যোশর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.