নরসিংদী প্রতিনিধি:  সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আ.লীগের কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট মোড়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজীরের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।

জহিরুল হক ভূইয়া মোহন বলেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিএনপি এই স্লোগান দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে পঁচাত্তরে হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে, জিয়াউর রহমানই ঘটিয়েছেন।
শিবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Advertisement

তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে দেশের নিজস্ব টাকায় যখন পদ্মা সেতু হয়েছে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, পৌর আ’লীগ সাধারন সম্পাদক ফারুক খান,স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেমের টানে গাজীপুরে এসে প্রেমিকাকে বিয়ে করলেন আমেরিকান যুবক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.