নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়’।

সোমবার (২২ মে) স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন উপজেলা ভূমি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

অনুষ্ঠান উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের উদ্যোগে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া উদ্বোধন উপলক্ষে ক্রেস্ট, সনদ প্রদান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।

আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ অর্থ বছরে সেরা ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ৯ জন ও ইউনিয়ন সহকারী সেরা কর্মকর্তার মাঝে ৪ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ ও প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ও আলমগীর হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

বিশালদেহী গরু রাজাবাবু, ফল না পেলেই মেজাজ খারাপ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.