
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) পরিবার পূনর্বাসনের লক্ষ্যে ওই জমি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জমির মধ্যে জয়নগর ইউনিয়নের চারটি ভিন্ন দাগে ২ একর ৪০ শতাংশ জমি, দুলালপুর ইউনিয়নে চার দাগে মোট ৭৮ শতাংশ জমি, চক্রধা ইউনিয়নে দুইটি দাগে ৩৩ শতাংশ জমি, বাঘাব ইউনিয়নে ১৯ শতাংশ এবং যোশর ইউনিয়নে ২৭ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। মোট ৩ একর ৯৭ শতাংশ খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকার বেশি। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন, শিবপুর সরকারি খাস সম্পত্তি রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। খাস সম্পত্তি অবৈধ দখলমূক্তকরণের অভিজান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



