নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচ বছর পূর্তিতে মানিকগঞ্জের শিবালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

সোমবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োান করা হয়।

এ সময় শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ফজলে বারী, সমবায় কর্মকর্তা সরস্বতী রাণী দাস, ওসি (তদন্ত) রনজিৎ সাহা উপস্থিত ছিলেন।

সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রুপান্তর পত্রিকার শিবালয় সংবাদদাতা ইমরান নাজির।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মনীন্দ্র বিশ্বাস, নিউ নেশন প্রতিনিধি মোহাম্মদ ইউনুস আলী, দেশ টিভির আব্দুল আলীম, ভোরের ডাক প্রতিনিধি হাসান চৌধুরী, এশিয়ান টিভির আনোয়ার হোসেন, আমাদের সময় প্রতিনিধি সায়েদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের রাজিব হোসেন, গণকন্ঠ প্রতিনিধি শামীম রেজা, নবচেতনার রাজিব আহসান মান্নু, জবাবদিহির প্রতিনিধি মো. রনি প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও মো. বেলাল হোসেন বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল পত্রিকা হিসেবে সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে দেশ রূপান্তর পাঁচ বছর পূর্ণ করেছে। পাঠকের আস্থা বৃদ্ধি করে দেশ রূপান্তর সারাদেশে ব্যাপক কাটতি ও বৃস্তিতি বৃদ্ধিতে সক্ষম হয়েছে। এ পত্রিকা পরিবারের সকলের উন্নতি কামনা করছি।

বক্তব্য শেষে পত্রিকার লোগো সম্বলিত কেক কেটে উদযাপন করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.