জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী তীর দখল করে জলাধার ভরাট করায় একটি শিল্পপ্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। দেশের নামি শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল’র সহযোগী শিল্প প্রতিষ্ঠান কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেড। এটি উপজেলার মোক্তাপুর ইউনিয়নের সাওরাইট এলাকার একুতা গ্রামে অবস্থিত। শিল্প কারখানাটি শর্ত ভেঙে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছিল। খবর পেয়ে উপজেলা প্রশান ব্যবস্থা গ্রহণ করেন।

এসিল্যান্ড কালীগঞ্জ

Advertisement

গতকাল সোমবার (২৪ জুলাই) বিকেলে শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানর আদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার একুতা গ্রামের কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিঃ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও দণ্ডবিধি ১৮৬০-এ আওতায় ২ লাখ ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। এটি প্রাণ-আরএফএল’র একটি সহযোগী শিল্প প্রতিষ্ঠান বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরো বলেন, স্থানীয় নদী এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় স্থানীয় উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা মো. মকবুল হোসেন, মোক্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে ২ বছর সময় ধরে দুধ খাবে প্রাথমিকের দুই শতাধীক শিক্ষার্থী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google