Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শীতলক্ষ্যায় নদী পরিব্রাজক দলের পরিদর্শন ও পর্যবেক্ষণ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শীতলক্ষ্যায় নদী পরিব্রাজক দলের পরিদর্শন ও পর্যবেক্ষণ

By rskaligonjnewsNovember 4, 20192 Mins Read

Picture Kaligonj River

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : দখল ও দূষণ দেখতে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ অংশে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

সোমবার সকালে ধারাবাহিক এ কাজের অংশ হিসেবে দলটি শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ অংশে দখল দূষণ দেখতে পরিদর্শন করে।

কালীগঞ্জ খেয়াঘাট থেকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু পর্যন্ত দলটি নদী পর্যবেক্ষণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট নদী গবেষক মো. মনির হোসেন।

মনির হোসেন বলেন, শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ খেয়াঘাট থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত অংশটি দখল ও দূষণে বিপন্নপ্রায়। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও নিয়মিত নদী দখল ও দূষণ করছে। কাজেই এ নদীটি দখল ও দূষণ থেকে বাঁচাতে হলে আমাদের বেশকিছু উদ্যোগ নিতে হবে।

এর মধ্যে প্রথমেই অবৈধ দখল উচ্ছেদ করে নদীর পাড়ঘেঁষে একটি ওয়াকওয়ে নির্মাণ করতে হবে, যাতে পুনরায় প্রতিষ্ঠানগুলো নদীর জমি দখলে না নিতে পারে। পাশাপাশি নদীর অববাহিকায় যেসব পানি কারখানাগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহারের পর পরিশোধন ছাড়াই আবার নদীতে ছেড়ে দিচ্ছে, তা বন্ধ করতে হবে। এছাড়া নদীর পাড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো থেকে নদী রক্ষার জন্য নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতে হবে।

পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে কালীগঞ্জ খেয়াঘাট এলাকায় সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নদী বন্ধু ড. মো. সিদ্দিকুর রহমান, ড. ইসমাইল হোসেন, ফরিদ উদ্দিন সোহেল, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সখিনা জাহান বর্ণা, আসফিয়াক খালিদ, আশরাফুল আলম আইয়ুব, বিল্লাল হোসেন, মাফুজা আফরিন মনি প্রমুখ। এ সময় বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয়, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa