Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম
জাতীয় বিভাগীয় সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 2022Updated:March 9, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পানিসম্পদ উপমন্ত্রী  একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম
পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)
Advertisement

তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি এদেশের জনগণের অকুন্ঠ সমর্থন আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে।

আজ বুধবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন,একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে  দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে।

তিনি বলেন,আওয়ামীলীগ সরকারেও আছে, রাজপথেও আছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা’র প্রতি এদেশের জনগণের অকুন্ঠ সমর্থন আছে। শেখ হাসিনা’র নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে।

বিএনপির উদ্দেশ্য এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক না  কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন, তাদের দলের  নেতাকর্মীরাই এই ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।’

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর  দেখানো পথেই প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  দেশে উন্নয়নের ভিত তৈরী করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রশংসিত।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন,নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও  পোড়াও তাদের মূল রাজনীতি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক  মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী,   দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য ও ইউপি  চেয়ারম্যান আবু আলেম মাদবর।

এর আগে ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa