
জানা গেছে, গত সপ্তাহে ক্যারোলিনার বিউভিলের একটি স্টোর থেকে ফস্টার কয়েকটি লটারির টিকেট কেনেন। প্রথম স্ক্যাচ কার্ড ঘষেই তিনি ৫ ডলার জেতেন। পরের টিকেট থেকেও কয়েক ডলার পান। শেষ মুহূর্তে তৃতীয় স্ক্যাচ কার্ড ঘষার পরই একবারে তিনি ২ লাখ ডলার জিতে যান, বাংলাদেশী টাকায় যার অর্থ মূল্য দাঁড়ায় ১৬ কোটি ৮৫ লাখ টাকা।
পুরস্কার প্রাপ্তি পর ফস্টার জানান, শেষ কেমো নেওয়ার আগে লটারি জেতাতে স্বভাবই তিনি অনেক খুশী। এ টাকা তার চিকিৎসা ব্যয়ে সাহায্য করবে। সেই সঙ্গে বাকী জীবনটাও তিনি স্বচ্ছন্দে কাটাতে পারবেন। তার ক্ষেত্রে যেন প্রচলিত সেই প্রবাদ ‘সঠিক সময়ে, সঠিক ঘটনা’ সত্য বলে প্রমাণিত হলো।
জানা গেছে, লটারিতে জেতা টাকার কর পরিশোধের পর ফস্টার হাতে পাবেন ১৪ লাখ ৫০১ ডলার। বাংলাদেশী টাকায় যার অর্থ মূল্য ১১ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা। ফস্টার জানান, এ টাকা দিয়ে তিনি তার চিকিৎসার ব্যয় পরিশোধ করবেন। পাশপাশি কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন। একটা নতুন গাড়ি কেনারও শখ আছে ফস্টারের। সূত্র : ইনসাইড এডিশন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



