Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শেষ মুহূর্তে আমিরাত সফর বাতিল নেতানিয়াহুর
আন্তর্জাতিক

শেষ মুহূর্তে আমিরাত সফর বাতিল নেতানিয়াহুর

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 2021Updated:March 11, 20212 Mins Read

শেষ মুহূর্তে আমিরাত সফর বাতিল নেতানিয়াহুর

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো বৃহস্পতিবার সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে একেবারে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন তিনি। খবর মিডল ইস্ট আই’র।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটি জনিয়েছে, নেতানিয়াহুর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর বাতিলের পেছনে মূল ভূমিকা রেখেছে।

নেতানিয়াহুর এই সফর ছিল বেশ কিছু দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এটাই হতো ইতিহাসে প্রথম কোনও ইসরায়েলি সরকারপ্রধান রাষ্ট্রীয় সফরে আমিরাতে পা রাখার ঘটনা।

তাছাড়া, মাত্র ১১ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েলের জাতীয় নির্বাচন। এমন মুহূর্তে আমিরাত সফরে গিয়ে বিশেষ কোনও ঘোষণা দিতে পারলে তা নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় সহায়ক হতো বলে মনে করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত গিয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে দেখা করার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কিছু গণমাধ্যমের দাবি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করতে যেতেন বেঞ্জামিন নেতানিয়াহু।

গত সেপ্টেম্বরে আমিরাতসহ আরব বিশ্বের একাধিক দেশের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্কোন্নয়ন চুক্তির পর এই সফর হতো আরেকটি মাইলফলক ঘটনা।

ধারণা করা হয়, মোহাম্মদ বিন জায়েদ এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আগেই দেখা করেছেন নেতানিয়াহু। তাদের ওই বৈঠকগুলোই উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের কাছাকাছি আসতে সাহায্য করেছে।

জানা গেছে, নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বুধবার রাতে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, জর্ডান এখনও নেতানিয়াহুকে আমিরাত সফরে যাওয়ার জন্য নিজস্ব আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।

পত্রিকাটির বিশ্বাস, গত বুধবার জর্ডানের ক্রাউস প্রিন্স হুসেইন ইসরায়েলের দখলে থাকা পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ পরিদর্শনে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিতর্কের জেরে তার ওই সফর পিছিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে নেতানিয়াহুর আমিরাত সফর সংশ্লিষ্ট একটি সূত্র ইসরালের সরকারি গণমাধ্যম কানকে নিশ্চিত করেছে, এই সফর বাতিল হয়ে গেছে।

ইসরায়েল-আমিরাত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর আবুধাবি সফরসূচি নিশ্চিত করেনি।

অ্যাক্সিয়সের খবর অনুসারে, ১০ দিন আগে নেতানিয়াহু নিজেই আবুধাবির যুবরাজের কাছে ফোন করে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান। তবে আমিরাতি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল। তাদের শঙ্কা, এতে ইসরায়েলের নির্বাচনে আমিরাত হস্তক্ষেপ করছে বলে ধারণা ছড়াতে পারে।

তবে নেতানিয়াহু পিছু ছাড়েননি। তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে আমিরাতে পাঠান এবং তার অনুরোধ না মানা পর্যন্ত চাপ দিতে থাকেন।

সাম্প্রতিক জরিপ অনুসারে, আগামী নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি জয়ী হতে চলেছে ঠিকই, তবে সংসদে সরকার গঠনের মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026

Latest News

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa