Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা শ্রমিক লীগ নেতাকে স্টেজ থেকে নামিয়ে পেটালো ছাত্রলীগ নেতা
ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রমিক লীগ নেতাকে স্টেজ থেকে নামিয়ে পেটালো ছাত্রলীগ নেতা

By iNews DeskDecember 28, 20192 Mins Read

শ্রমিক লীগ নেতাকে স্টেজ থেকে নামিয়ে পেটালো ছাত্রলীগ নেতা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাভারে একটি স্কুলের অনুষ্ঠানের স্টেজ থেকে নামিয়ে শ্রেণিকক্ষে ঢুকিয়ে লাঠি ও বেল্ট দিয়ে পিটিয়ে শ্রমিক লীগের এক নেতাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এমন অভিযোগ এনে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিক লীগের ওই নেতা।

ভুক্তভোগী শ্রমিক লীগ নেতা ইউনুস পারভেজ জানান, তিনি সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক। গত ২৫ ডিসেম্বর সাভারের রেডিও কলোনী স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের লোকজন নিয়ে স্টেজে বসেছিলেন তিনি। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তাকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। তবে নেমে যাবার আগেই পেছন থেকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাকে মারধর করতে করতে ওই স্কুলের শ্রেণিকক্ষে নিয়ে যায়। সেখানে আতিক, নিজাম উদ্দিন টিপু, জাহিদ হাসানসহ ছাত্রলীগের স্থানীয় ১০-১২ জন অজ্ঞাত নেতা তাকে লাঠি ও বেল্ট দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে শ্রমিক লীগের ওই নেতা অচেতন হয়ে পড়লে সাভার মডেল থানার এসআই মলয় কুমার সাহার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

শ্রমিক লীগ নেতা অভিযোগ করে বলেন, আতিক ও তার লোকজন তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে শ্রেণি কক্ষের ভেতরে আটকে মারধর করে। এছাড়াও গুলি করে তার প্রাণ নাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে রেডিও কলোনী মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী বাবু বলেন, তিনি মারামারির ঘটনা পরে শুনেছেন। তবে ঘটনার সময় তিনি অনুষ্ঠানে ছিলেন, যে কারণে এ বিষয়ে তেমন কিছুই জানা নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে অস্বীকার করেন।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ তাদের কাছে অভিযোগ জানায়নি। তবে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে তিনি অব্যশই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা বলেন, তিনি ঘটনার দিন তাকে উদ্ধার করেন। এছাড়াও এ ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় শ্রমিক লীগ নেতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২০১৬ সালের ১৩ মার্চ অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল। এছাড়া চাঁদাবাজি ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে পুলিশের এক এসআইকে মারধরের ঘটনারও প্রমাণ পাওয়ায় তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন সাভার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানতে স্থায়ীভাবে বহিস্কার করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa