Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শ্রীপুরে করোনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার, স্ত্রীও আক্রান্ত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রীপুরে করোনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার, স্ত্রীও আক্রান্ত

By rskaligonjnewsJune 11, 2020Updated:June 11, 20202 Mins Read

শ্রীপুরে করোনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার, স্ত্রীও আক্রান্ত

Advertisement

নিজস্ব প্রবিদেক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুল হক (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রীও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

শামসুল হক শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আহমদ আলী সরকারের ছেলে। তিনি স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় বায়তুল আমিন জামে মসজিদের সভাপতি। তার বড় ছেলে স্থানীয় একটি রফতানিমুখী পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা, মেজো ছেলে মালয়েশিয়ার জাহাজ কোম্পানির মেরিন অফিসার ও ছোট ছেলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

শামসুল হকের বড় ছেলে জাহিদুল ইসলাম সুমন জানান, গত ২৭ মে প্রথম তার বাবার করোনার উপসর্গ দেখা দেয়। পরদিন বাবা-মাকে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা দিয়ে আসেন। সেখানেই তার বাবা-মায়ের করোনা সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে শামসুল হকের শ্বাসকষ্ট শুরু হয়। বুধবার (১০ জুন) বিকেলে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে উপজেলার মাওনা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়ার পর করোনা পজিটিভ আসায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সরকারি বিধি মেনে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেয়া হয়। পরে স্বাস্থ্যকর্মীরাই তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa