Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ এলাকায় পিকআপ চাপায় মোফাজ্জল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ পিকআপটিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন ময়মনসিংহের পাগলা থানার গাবতলী বাজার গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তিনি জৈনা বাজার এলাকায় বাসা ভাড়ায় থেকে দিনমজুরের কাজ করতেন।

এ ঘটনায় পিকআপের চালক তারেক মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। তারেক ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সন্ধ্যায় জৈনা বাজার এলাকায় ময়মনসিংহ লেনে মহাসড়ক পার হতে গিয়ে একটি পিকআপ মোফাজ্জল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও চালক থানায় আটক আছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google