
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকআপচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মাওনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক বছর ৭০ বছর।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই ব্যক্তি মাওনা এলাকায় সড়কদ্বীপে (আইল্যান্ডে) রোদে বসেছিলেন। সকাল ৯টার দিকে সড়কদ্বীপ থেকে তিনি মহাসড়কে পড়ে যান। ওই রুটে চলাচলকারী ঢাকাগামী একটি পিকআপের নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
ওসি আরো জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


