নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে মারা যান তিনি। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিন্টু মোল্লা বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

Advertisement

মারা যাওয়া আবুল কালাম আজাদ শৈলাট পূর্বপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

প্রতিবেশী আজাহার আলী বলেন, আজাদ ঘরের কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, বিদ্যুতায়িত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এসআই মিন্টু মোল্লা বলেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সিলেটে পানিবন্দি ৫ লাখ ৩৩ হাজার মানুষ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google