প্রতীকী ছবি
Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মুরছালিন নামে এক মুরগি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুরছালিন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী বিন্তু আক্তার জানান, রোববার রাতে মুরছালিন তার ব্যবসা-প্রতিষ্ঠান থেকে রাত ৯টায় বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে তার স্ত্রীকে মাথাব্যাথা করার কথা বলে পাশের ঘরে গিয়ে শুয়ে থাকেন মুরছালিন। সোমবার ভোর ৫টায় ঘুম থেকে উঠে স্বামীকে খুঁজতে পাশের ঘরে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে নিহতের শোবার ঘরের পাশের ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মুরছালিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই  মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মুরছালিন সবসময় দুশ্চিন্তায় থাকতেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

 

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google