Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কাউছার (২৮) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে গণ ভবনের একটি পরিচয় পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।

সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

[মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, কাউছার দুপুর সোয়া ১২ টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google