Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে রবিবার চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিশিষ্ট বৌদ্ধ মন্দিরে তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মাধ্যমে শপথ নেন মাহিন্দা।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত এই দ্বীপ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও নিযুক্ত হন।

এর আগে শুক্রবার শ্রীলঙ্কার শক্তিধর রাজাপাকসের ভাইয়েরা দেশটির সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল জয় পায় মাত্র ৪৭ আসনে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যারমধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল সে অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

ফলাফল প্রকাশিত হওয়ার পর গোতাবায়া রাজাপক্ষে এক টুইট বার্তায় বলেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে।’

এদিকে, বড় ব্যবধানে জয়ের কারণে তারা সংবিধান পরিবর্তন করতে পারবেন। আগামী শুক্রবার জাতীয় তালিকা ঘোষণা করা হলে রাজাপক্ষের দল আরও আসন পাবে।

সংবিধান পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন ১৫০ আসন বা সংসদের দুই-তৃতীয়াংশ আসন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.