জুমবাংলা ডেস্ক : নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম চলছে। এ মূল্যায়ন কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা

নিজ জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করতে বলা হয়েছে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের। আর কর্মকর্তাদের অধীন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য আগামী ২৭ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। গতকাল রবিবার শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুন কারিকুলামের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলছে। সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কি না, তা সরেজমিন মনিটরিং করা প্রয়োজন। সে লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তা ও তার কার্যালয়ের অধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে ২৭ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা ও তার অধীন উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিজে এবং তাদের আওতাধীন পরিদর্শনকারী কর্মকর্তাদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। ৯ নভেম্বর থেকে দেশের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাগুলোয় নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু হয়েছে। এ মাসেই স্কুল-মাদ্রাসাগুলোয় চলবে এ মূল্যায়ন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.