
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬ টি ড্রেজার ধ্বংস করেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন।
সদর থানা পুলিশের সহযোগিতা এসময় ড্রেজার মেশিন ও প্রায় ৩ কিলোমিটার পাইপ ধ্বংশ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, নদীতে অবৈধভাবে ড্রেজার চালানোর কোন সুযোগ নেই। যদি কেউ ড্রেজার বসিয়ে বালু ব্যবসায় করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



