Advertisement
জুমবাংলা ডেস্ক : পদনাম উপসহকারী সচিব করাসহ সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। পরিষদের নেতারা মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

ঐক্য পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে তারা জনপ্রশাসন মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে দেখা করে দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম উপসহকারী সচিব হিসেবে পরিবর্তনসহ ১০ গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ। অথবা সচিবালয়ে কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য মঞ্জুরিকৃত পদের ৬০ শতাংশ সহকারী সচিব (নন-ক্যাডার) এবং ৪০ শতাংশ পদকে সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) হিসেবে ঘোষণাপূর্বক বিদ্যমান নিয়োগ বিধিমালার তপশিল সংশোধন। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ডেটা এন্ট্রি অপারেটরের পদসমূহ একীভূত করে একপদ ঘোষণা করা। নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৫ শতাংশ বিশেষভাতাকে ইনক্রিমেন্ট হিসেবে প্রদান করা। পূর্বের মতো টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। বিদ্যমান বেতন স্কেলে ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড চালু করা।

অফিস সহায়কদের পদনাম সাচিবিক সহায়ক এবং গ্রেড ১৮ করা। বিদ্যমান পেনশনের ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ এবং গ্রাচুইটি ২৩০ টাকার পরিবর্তে ৪০০ টাকা প্রদান। সরকারি কর্মচারীদের বয়স ৫৯ থেকে ৬৩ বছরে উন্নীত করা। কার্যভিত্তিক ও মাস্টারোল কর্মচারীদের নিয়মিতকরণ এবং বিদ্যমান আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং প্রথায় নিয়োগকৃত জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা। সহজ শর্তে ব্যাংকিং পদ্ধতিতে গৃহঋণ প্রদান। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দানকৃত ৪৪৮/এ মগবাজারের জায়গায় বঙ্গবন্ধু ভবন নির্মাণ এবং সচিবালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য করা।

কলকাতার সেই ভবন থেকে মাংসপিণ্ড উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.