Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাতে নগরীর দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম।

তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই নারীর বসয় ২৮ ও শিশুর বয়স ৩ বছরের বলে ধারণা করছে পুলিশ।

সৈয়দ রাফিউল করিম জানান, রাতে বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দুপাশ দিয়ে কাটা রয়েছে। তাদের অন্য কোথাও গলা কেটে হত্যার পর মরদেহ সেখানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে খুনের কারণ জানা যায়নি। নিহত নারীর পরনে মেরুন রঙেয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রংয়ের জামা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google