
গতকাল রবিবার (১০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ)-এর আয়োজনে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে নিহত ছয় পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ৩০ লাখ, গুরুতর আহত চারজনকে ১২ লাখ ও সামান্য আহত তিনজনকে তিন লাখ টাকার চেকসহ মোট ৪৫ লাখ টাকার চেক তুলে দেন।
বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক মু. হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ৪৬ বিজিবির সিইও লে. কর্নেলে মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজেস্টিট বুলবুল আহমদসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



